সব

বিভাগ

কেস স্টাডি

নির্দেশিকা

ব্যবহারকারী

এক্সপার্ট

সাধারণ প্রশ্নোত্তর

সহায়তা

ARTICLE / TUTORIAL / USER

0 likes

২৫শে আগস্ট, ২০২৫

কিভাবে ক্রিয়াকারক এ সেবা বুক করবেন: সহজ ও নির্ভরযোগ্য গাইড

ক্রিয়াকারক বাংলাদেশের সৃজনশীল পেশাজীবীদের জন্য একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার পছন্দের ক্রিয়েটিভ প্রফেশনাল থেকে সেবা বুক করতে পারেন। নিচে ধাপে ধাপে দেখুন কীভাবে এটি করতে হয়:


১: ওয়েবসাইটে প্রবেশ করুন

প্রথমেই ক্রিয়াকারক এর অ্যাপ লগ ইন করে অফিসিয়াল ওয়েবসাইট খুলুন (সেটআপ ইওর ওয়েব পেজ), যেখানে সার্চ, বুকিং, ডিসকভার ইত্যাদি ("Search, Book Experts, and Discover") বিভাগ থেকে আপনি আপনার পছন্দের সেবাদাতা খুঁজে নিতে পারবেন।


২: কাঙ্খিত সৃজনশীল প্রফেশনাল নির্বাচন করুন

আপনার প্রয়োজন অনুসারে পেশাগত ক্যাটাগরি (যেমন: গ্রাফিক ডিজাইনার, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, ইত্যাদি) বেছে নিন এবং তাদের পোর্টফোলিও, রেটিং ও রিভিউ দেখে সিদ্ধান্ত নিন।


৩: কার্টে সার্ভিস যুক্ত করুন

প্রতিটি প্রফেশনালের প্রোফাইলে থাকা সেবা নির্বাচন করুন এবং এড টুঁ কার্ট করুন (“Add to Cart”)।


৪: সময় ও তারিখ নির্ধারণ করুন

আপনার সুবিধাজনক তারিখ ও সময় নির্বাচন করুন এর ফলে আপনার বুকিং নিশ্চিতভাবে নির্ধারিত সময় অনুযায়ী হয়।


৫: পেমেন্ট পদ্ধতি বেছে নিন

ক্রিয়াকারক এ বিভিন্ন পেমেন্ট বিকল্প রয়েছে, যেমন ,জনপ্রিয় বাংলাদেশের বিকাশ (bKash) পেমেন্ট ক্রেডিট/ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার।


৬: বুকিং নিশ্চিত করুন

সব তথ্য নিশ্চিত করে কনফার্ম বুকিং ("Confirm Booking") ক্লিক করুন।


অতিরিক্ত তথ্য ও সুবিধাসমূহ:


নিম্ন কমিশন ও দ্রুত লেনদেন: প্ল্যাটফর্মে লেনদেন কম ফিতে হয় এবং আপনি দ্রুত অর্থ গ্রহন করতে পারেন।


সহজ প্রশাসন: বুকিং, ক্যালেন্ডার ম্যানেজমেন্ট ও ক্লায়েন্ট যোগাযোগ সব এক প্ল্যাটফর্মে বজায় রাখা যায়।


স্বচ্ছ বাতিল ও রিফান্ড নীতি: ক্রিয়েটিভ প্রফেশনালরা বাতিল ও রিফান্ড নীতি নির্ধারণ করেন, যা ব্যবহারকারী বুকিং করার সময় স্পষ্টভাবে জানতে পারেন।


সারসংক্ষেপ: ধাপে ধাপে বুকিং ট্র্যাক


১ ক্রিয়াকারক ওয়েবসাইটে যান

২ প্রফেশনাল নির্বাচন করুন

৩ সার্ভিস কার্টে যোগ করুন

৪ সময় ও তারিখ নির্ধারণ করুন

৫ পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন

৬ বুকিং নিশ্চিত করুন


ক্রিয়াকারক এ সেবা বুক করা যতটা সহজ, তার থেকেও বেশি কার্যকর। উপরের ধাপগুলো অনুসরণ করলেই আপনি সঠিক সময়, সঠিক প্রফেশনাল, এবং সঠিক পদ্ধতিতে সেবা পাবেন এবং নিশ্চিন্তে বুকিং সম্পন্ন করতে পারবেন।

সম্পর্কিত আর্টিকেল সমূহ

কিভাবে ক্রিয়াকারক অ্যাপে সাইন আপ করবেন সম্পূর্ণ গাইড

অ্যাপে সাইন-আপ করা নতুন ব্যবহারকারীর জন্য প্রথম ধাপ এবং এটি যত সহজ হবে, আপনার অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাও তত ভালো হবে। এই গাইডে আমরা দেখাবো কিভাবে দ্রুত ও সঠিকভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে আপনি শুরু থেকেই অ্যাপের সমস্ত সুবিধা নিতে পারেন।


১. অ্যাপ ডাউনলোড ও ইনস্টল

অ্যাপ ব্যবহারের জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং ন্যাভিগেশন মেনু থেকে "যোগ দিন" বাটনে ক্লিক করুন। এরপর আপনার ডিভাইস অনুযায়ী অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।


২. সাইন-আপ বাটন নির্বাচন

অ্যাপ ইনস্টল হওয়ার পর এটি ওপেন করুন এবং "সাইন আপ" বাটনে ক্লিক করুন। এই ধাপেই আপনার অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া শুরু হবে।


৩. সাইন-আপ তথ্য প্রদান

আপনার পছন্দমতো সাইন-আপ অপশন বেছে নিন:


  1. ইমেল এড্রেস / (Google) গুগল অ্যাকাউন্ট/ এপেল আইডি (Apple ID)
  2. মোবাইল নম্বর


৪. যাচাই প্রক্রিয়া সম্পন্ন

প্রদত্ত ইমেল বা ফোন নম্বরে একটি ওটিপি (OTP-One Time Password) পাঠানো হবে। সঠিক কোডটি প্রবেশ করিয়ে অ্যাকাউন্ট যাচাই করুন।


৫. প্রোফাইল তথ্য পূরণ

যাচাই সম্পন্ন হওয়ার পর প্রোফাইল ফর্মে নিম্নোক্ত তথ্য পূরণ করুন:


  1. পূর্ণ নাম
  2. লিঙ্গ
  3. জন্মবছর
  4. ইন্ডাস্ট্রি (দক্ষতার বিষয়)
  5. অভিজ্ঞতা


৬. কাস্টম ইউ আর এল (URL) তৈরি

আপনার প্রোফাইলের জন্য একটি কাস্টম ওয়েব ইউ আর এল (Custom Web URL) সেট করুন। এটি আপনার প্রোফাইলকে অনন্য ও সহজে শেয়ারযোগ্য করে তোলে।


৭. রেফারেল সংযোজন

অ্যাপে রেফারেল অপশন থাকে, যেখানে আপনার ইন্ডাস্ট্রির বন্ধু বা যে সহকর্মীর নিকট থেকে ক্রিয়াকারক সম্পর্কে জেনেছেন, তার রেফারেল নাম ব্যবহার করুন।


৮. নিবন্ধন সম্পন্ন

সব তথ্য যাচাই করে “সাবমিট” ("Submit") বাটনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনি অ্যাপের সব ফিচার ব্যবহার করতে পারবেন।


৯. লগইন এবং ওয়েব পেজ সেট আপ

আপনার পছন্দমতো লগইন অপশন বেছে নিন এবং সেটআপ ইওর ওয়েব পেজ এ ক্লিক করুন।


  1. সেটআপ ইওর ওয়েব পেজ
  2. সেট প্রোফাইল পিকচার, কভার ফটো
  3. সোশ্যাল মিডিয়া লিঙ্ক
  4. সিভি, ইন্ট্রো ভিডিও, স্কিলস
  5. নিজের সম্পর্কে লিখুন
  6. পোর্টফোলিও তৈরি করুন
  7. ডিস্কাউন্ট সেট করুন
  8. সার্ভিস এবং ক্যালেন্ডার সেট করুন
  9. নিউজ এবং কাজের জায়গা সম্পর্কে লিখুন


অ্যাপে সাইন-আপ করা এখন আর জটিল নয় উপরের ধাপগুলো অনুসরণ করলেই আপনি সহজে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। শুরু করুন আজই এবং অ্যাপের সব সুবিধা হাতের মুঠোয় নিয়ে নিন।

৬ই মে, ২০২৬
ক্রিয়েটিভদের অনুসন্ধান করুন



ব্যবহারকারী কীভাবে ক্রিয়েটিভ প্রফেশনালদের খুঁজে পাবেন?


  1. kriyakarak.com ওয়েবসাইট থেকে, "ক্রিয়াকারক" সেকশন খুঁজে বের করুন এবং ‘সব দেখুন’ এ ক্লিক করে আপনার পছন্দের ক্রিয়েটিভদের অনুসন্ধান করুন ।
  2. ল্যান্ডিং পেজের ক্যাটাগরি বিভাগ থেকে আপনার পছন্দের ক্রিয়েটিভদের অনুসন্ধান করতে পারেন ।ক্যাটাগরি থেকে পেশা নির্বাচন করুন এবং ঐ পেশার প্রয়োজনীয় ক্রিয়েটিভদের অনুসন্ধান করুন ।
  3. ওয়েবসাইটের 'অনুসন্ধান' এর জায়গা থেকে ক্রিয়েটিভদের নাম লিখে আপনার পছন্দের ক্রিয়েটিভদের অনুসন্ধান করুন
২০শে এপ্রিল, ২০২৬
ক্রিয়াকারক অ্যাপ এ বুকিং দেখার ও ম্যানেজ করার সহজ গাইড

ক্রিয়াকারক অ্যাপে আপনার বুকিং দেখা এবং ম্যানেজ করা খুবই সহজ। কয়েকটি ধাপ অনুসরণ করেই আপনি আপনার সময়সূচি এবং বুকিং কার্যক্রম সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।


বুকিং দেখার ও ম্যানেজ করার ধাপসমূহ:


ক্যালেন্ডার ব্যবহার করুন:

  1. ক্যালেন্ডার এ যান এবং নির্দিষ্ট দিন নির্বাচন করুন।
  2. নির্বাচিত দিনের সমস্ত সম্পন্ন বুকিং দেখতে এবং প্রয়োজন অনুযায়ী আপডেট করতে পারবেন।


টু- ডু (To-do) অপশন ব্যবহার করুন:


ক্যালেন্ডার থেকে ‘টু-ডু’ অপশনটি নির্বাচন করুন।

এখানে আপনার সমস্ত বুকিং তালিকাভুক্ত থাকবে এবং আপনি সহজেই এগুলো ম্যানেজ করতে পারবেন।


সুবিধা:


  1. সব বুকিং এক জায়গায় দেখার সুবিধা।
  2. সময়মতো এবং সঠিকভাবে বুকিং পরিচালনা করা সহজ হয়।
  3. ক্লায়েন্টদের জন্য আরও প্রফেশনাল ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত হয়।


ক্রিয়াকারক এ বুকিং দেখার ও ম্যানেজ করার সুবিধা ব্যবহার করে আপনি আপনার কাজের সময়সূচি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। এটি আপনার প্রফেশনাল অভিজ্ঞতাকে আরও উন্নত এবং ক্লায়েন্টদের জন্য আরও স্বচ্ছন্দ করে তোলে।

৩১শে আগস্ট, ২০২৫