ডিজিটাল যুগে নিজের আয়ের সঠিক হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিয়াকারক ওয়ালেট আপনাকে সহজে রিওয়ার্ড পয়েন্ট, লেনদেন এবং ফান্ড ম্যানেজ করার সুবিধা দেয়। এখানে জানুন কিভাবে আপনি আপনার ওয়ালেট ম্যানেজ করতে পারেন।
কেন ক্রিয়াকারক ওয়ালেট ব্যবহার করবেন:
ওয়ালেট ম্যানেজ করার পদ্ধতি:
১. ওয়ালেটে প্রবেশ করুন
আপনার প্রোফাইল থেকে ‘ওয়ালেট’ অপশনে ক্লিক করুন। এখান থেকেই ওয়ালেট সম্পর্কিত সব ফিচার ম্যানেজ করা যায়।
২. রিওয়ার্ড পয়েন্ট দেখুন
আপনার অর্জিত রিওয়ার্ড পয়েন্টের বিস্তারিত জানতে ‘রিওয়ার্ড পয়েন্ট’ এ ক্লিক করুন।
৩. ফান্ড যোগ করুন
ওয়ালেটে টাকা যোগ করতে ‘ফান্ড অ্যাড করুন’ অপশনে ক্লিক করুন এবং নির্দিষ্ট পরিমাণ টাকা যুক্ত করুন।
৪. রিচার্জ হিস্টোরি দেখুন
আপনার ওয়ালেটে কতবার এবং কত টাকা রিচার্জ করেছেন তা দেখতে ‘রিচার্জের বিবরণী’ অপশন ব্যবহার করুন।
৫. টাকা উত্তোলন করুন
ওয়ালেট থেকে টাকা তুলতে ‘উত্তোলন’ বাটনে ক্লিক করুন। সর্বনিম্ন ১০০ টাকা উত্তোলন করা যাবে।
৬. উত্তোলনের বিবরণী চেক করুন
টাকা উত্তোলনের সকল তথ্য দেখতে ‘উত্তোলনের বিবরণী’ সেকশন ব্যবহার করুন।
৭. লেনদেনের তালিকা দেখুন
আপনার সমস্ত লেনদেন এক জায়গায় দেখতে চাইলে ‘লেনদেনের তালিকা’ ব্রাউজ করুন।
৮. প্ল্যাটফর্ম ফি দেখুন
আপনার সার্ভিস ব্যবহারের জন্য প্রযোজ্য ফি দেখতে ‘বর্তমান ব্যবহার’ অপশনে ক্লিক করুন।
ক্রিয়াকারক ওয়ালেট ব্যবহারের সুবিধা: