সব

বিভাগ

কেস স্টাডি

নির্দেশিকা

ব্যবহারকারী

এক্সপার্ট

সাধারণ প্রশ্নোত্তর

সহায়তা

ARTICLE / TUTORIAL / EXPERTS

0 likes

২১শে আগস্ট, ২০২৫

কিভাবে আপনি আপনার প্রোফাইলে থিম রঙ পরিবর্তন করতে পারেন

নির্দেশনা অনুসরণ করে আপনি সহজেই আপনার ইন্ডাস্ট্রি এবং পেশার সাথে মিলিয়ে থিম রঙ সাজাতে পারবেন।


ক্রিয়াকারক এ প্রোফাইল ভিজিবিলিটি এবং সার্ভিস পোস্ট করার সম্পূর্ণ নির্দেশনা:

ক্রিয়াকারক হলো দক্ষ পেশাজীবীদের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার স্কিল, সার্ভিস এবং অভিজ্ঞতা উপস্থাপন করে সরাসরি ক্লায়েন্টদের কাছ থেকে কাজ পেতে পারেন। তবে কাজ পাওয়ার জন্য প্রোফাইলের সঠিক সাজানো, ভাল সার্ভিস পোস্টিং এবং এস ই ও (SEO) বান্ধব তথ্য থাকা প্রয়োজন। এই গাইডে আমরা দেখাবো, কীভাবে আপনার প্রোফাইলকে দৃশ্যমান ও আকর্ষণীয় করবেন এবং আপনার সার্ভিস পোস্ট তৈরি করবেন যা ক্লায়েন্টদের মনোযোগ আকর্ষণ করবে।


প্রোফাইল সম্পূর্ণ করতে পেশাদার প্রোফাইল ছবি ব্যবহার করুন। সেই সাথে স্পষ্ট ও প্রাসঙ্গিক বায়ো, সার্ভিস, অভিজ্ঞতা, লোকেশন ইত্যাদি সব তথ্য যুক্ত করুন। স্কিল ও সার্ভিস বিভাগে আপনার দক্ষতাগুলো যুক্ত করুন। ঠিকানা ও লোকেশন ঠিকঠাক দিন যেমন, শহর ও এলাকার নাম। এতে ক্লায়েন্ট সহজে আপনাকে খুঁজে পাবে।


সার্ভিস পোস্ট করতে, সার্ভিস→ ক্রিয়েট নিউ সার্ভিস (Service → Create New Service) নির্বাচন করুন। পরিষ্কারভাবে সার্ভিসের শিরোনাম, বিবরণ, সময় ও মূল্য উল্লেখ করুন। প্রতিটি সার্ভিসের বর্ণনায় অন্তত একবার মূল কীওয়ার্ড যেমন, গ্রাফিক্স ডিজাইন, ইভেন্ট ফটোগ্রাফি (“Graphics Design”, “Event Photography”) ব্যবহার করুন এস ই ও (SEO) এর জন্য। ক্লায়েন্টদের সাধারণ প্রশ্ন বা প্রয়োজনীয়তা এফ এ কিউ (FAQ) আকারে যুক্ত করুন।


ভিজিবিলিটি বাড়ানোর কৌশল হল, লোকে বেশি যা খুঁজেছে সেটি অনুসরণ করে আপনার সার্ভিস ট্যাগ করুন, যেমনঃ হোম মেকআপ, লোগো ডিজাইন (“Home Makeup”, “Logo Design”) ইত্যাদি। সঠিক লোকেশন ও ক্যাটেগরি অনুযায়ী সাজান সার্ভিস, যাতে সঠিক ক্লায়েন্টগুলির সামনে পৌঁছায়।


ভেরিফাইড প্রোফাইল (যদি এন আই ডি - NID বা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা থাকে) বেশি বিশ্বাসযোগ্য এবং সার্চ রেজাল্টে উপরের দিকে আসে।

প্রোমোশন করতে আপনার সার্ভিস পোস্টের ইউ আর এল (URL) সোশ্যাল মিডিয়া, হয়াটস অ্যাপ (WhatsApp) বা ক্যাটালগে শেয়ারের মাধ্যমে প্রচার করুন। আপনার প্রোফাইল বা সার্ভিস শেয়ার করে অন্যান্য সবাইকে দেখার সুযোগ তৈরি করুন। প্রমোশন নোটে সঠিক কীওয়ার্ড ব্যবহার করুন, যেমন “পরবর্তীতে ফ্রিল্যান্স কাজ” অথবা “গ্রাফিক্স ডিজাইনার ঢাকা” (Graphic designer Dhaka).


ক্রিয়াকারক এ সফলভাবে কাজ পাওয়ার জন্য কোনো পেশাজীবীকে যেটি করা প্রয়োজন তা হোল:

স্বচ্ছ ও সম্পূর্ণ প্রোফাইল তৈরি করতে হবে। প্রাসঙ্গিক সার্ভিস পোস্ট করে যথাযথ এস ই ও (SEO) ব্যবহার করতে হবে। ভেরিফাইড ও নির্ভরযোগ্য পরিচয়ের মাধ্যমে ক্লায়েন্টের আস্থা অর্জন করতে হবে।


আপনার ইন্ডাস্ট্রি এবং পেশার সাথে মিলিয়ে থিম রঙ সাজাতে পারবেন।

সম্পর্কিত আর্টিকেল সমূহ

কিভাবে ক্রিয়াকারক অ্যাপে সাইন আপ করবেন সম্পূর্ণ গাইড

অ্যাপে সাইন-আপ করা নতুন ব্যবহারকারীর জন্য প্রথম ধাপ এবং এটি যত সহজ হবে, আপনার অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাও তত ভালো হবে। এই গাইডে আমরা দেখাবো কিভাবে দ্রুত ও সঠিকভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে আপনি শুরু থেকেই অ্যাপের সমস্ত সুবিধা নিতে পারেন।


১. অ্যাপ ডাউনলোড ও ইনস্টল

অ্যাপ ব্যবহারের জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং ন্যাভিগেশন মেনু থেকে "যোগ দিন" বাটনে ক্লিক করুন। এরপর আপনার ডিভাইস অনুযায়ী অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।


২. সাইন-আপ বাটন নির্বাচন

অ্যাপ ইনস্টল হওয়ার পর এটি ওপেন করুন এবং "সাইন আপ" বাটনে ক্লিক করুন। এই ধাপেই আপনার অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া শুরু হবে।


৩. সাইন-আপ তথ্য প্রদান

আপনার পছন্দমতো সাইন-আপ অপশন বেছে নিন:


  1. ইমেল এড্রেস / (Google) গুগল অ্যাকাউন্ট/ এপেল আইডি (Apple ID)
  2. মোবাইল নম্বর


৪. যাচাই প্রক্রিয়া সম্পন্ন

প্রদত্ত ইমেল বা ফোন নম্বরে একটি ওটিপি (OTP-One Time Password) পাঠানো হবে। সঠিক কোডটি প্রবেশ করিয়ে অ্যাকাউন্ট যাচাই করুন।


৫. প্রোফাইল তথ্য পূরণ

যাচাই সম্পন্ন হওয়ার পর প্রোফাইল ফর্মে নিম্নোক্ত তথ্য পূরণ করুন:


  1. পূর্ণ নাম
  2. লিঙ্গ
  3. জন্মবছর
  4. ইন্ডাস্ট্রি (দক্ষতার বিষয়)
  5. অভিজ্ঞতা


৬. কাস্টম ইউ আর এল (URL) তৈরি

আপনার প্রোফাইলের জন্য একটি কাস্টম ওয়েব ইউ আর এল (Custom Web URL) সেট করুন। এটি আপনার প্রোফাইলকে অনন্য ও সহজে শেয়ারযোগ্য করে তোলে।


৭. রেফারেল সংযোজন

অ্যাপে রেফারেল অপশন থাকে, যেখানে আপনার ইন্ডাস্ট্রির বন্ধু বা যে সহকর্মীর নিকট থেকে ক্রিয়াকারক সম্পর্কে জেনেছেন, তার রেফারেল নাম ব্যবহার করুন।


৮. নিবন্ধন সম্পন্ন

সব তথ্য যাচাই করে “সাবমিট” ("Submit") বাটনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনি অ্যাপের সব ফিচার ব্যবহার করতে পারবেন।


৯. লগইন এবং ওয়েব পেজ সেট আপ

আপনার পছন্দমতো লগইন অপশন বেছে নিন এবং সেটআপ ইওর ওয়েব পেজ এ ক্লিক করুন।


  1. সেটআপ ইওর ওয়েব পেজ
  2. সেট প্রোফাইল পিকচার, কভার ফটো
  3. সোশ্যাল মিডিয়া লিঙ্ক
  4. সিভি, ইন্ট্রো ভিডিও, স্কিলস
  5. নিজের সম্পর্কে লিখুন
  6. পোর্টফোলিও তৈরি করুন
  7. ডিস্কাউন্ট সেট করুন
  8. সার্ভিস এবং ক্যালেন্ডার সেট করুন
  9. নিউজ এবং কাজের জায়গা সম্পর্কে লিখুন


অ্যাপে সাইন-আপ করা এখন আর জটিল নয় উপরের ধাপগুলো অনুসরণ করলেই আপনি সহজে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। শুরু করুন আজই এবং অ্যাপের সব সুবিধা হাতের মুঠোয় নিয়ে নিন।

৬ই মে, ২০২৬
ক্রিয়েটিভদের অনুসন্ধান করুন



ব্যবহারকারী কীভাবে ক্রিয়েটিভ প্রফেশনালদের খুঁজে পাবেন?


  1. kriyakarak.com ওয়েবসাইট থেকে, "ক্রিয়াকারক" সেকশন খুঁজে বের করুন এবং ‘সব দেখুন’ এ ক্লিক করে আপনার পছন্দের ক্রিয়েটিভদের অনুসন্ধান করুন ।
  2. ল্যান্ডিং পেজের ক্যাটাগরি বিভাগ থেকে আপনার পছন্দের ক্রিয়েটিভদের অনুসন্ধান করতে পারেন ।ক্যাটাগরি থেকে পেশা নির্বাচন করুন এবং ঐ পেশার প্রয়োজনীয় ক্রিয়েটিভদের অনুসন্ধান করুন ।
  3. ওয়েবসাইটের 'অনুসন্ধান' এর জায়গা থেকে ক্রিয়েটিভদের নাম লিখে আপনার পছন্দের ক্রিয়েটিভদের অনুসন্ধান করুন
২০শে এপ্রিল, ২০২৬
ক্রিয়াকারক অ্যাপ এ বুকিং দেখার ও ম্যানেজ করার সহজ গাইড

ক্রিয়াকারক অ্যাপে আপনার বুকিং দেখা এবং ম্যানেজ করা খুবই সহজ। কয়েকটি ধাপ অনুসরণ করেই আপনি আপনার সময়সূচি এবং বুকিং কার্যক্রম সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।


বুকিং দেখার ও ম্যানেজ করার ধাপসমূহ:


ক্যালেন্ডার ব্যবহার করুন:

  1. ক্যালেন্ডার এ যান এবং নির্দিষ্ট দিন নির্বাচন করুন।
  2. নির্বাচিত দিনের সমস্ত সম্পন্ন বুকিং দেখতে এবং প্রয়োজন অনুযায়ী আপডেট করতে পারবেন।


টু- ডু (To-do) অপশন ব্যবহার করুন:


ক্যালেন্ডার থেকে ‘টু-ডু’ অপশনটি নির্বাচন করুন।

এখানে আপনার সমস্ত বুকিং তালিকাভুক্ত থাকবে এবং আপনি সহজেই এগুলো ম্যানেজ করতে পারবেন।


সুবিধা:


  1. সব বুকিং এক জায়গায় দেখার সুবিধা।
  2. সময়মতো এবং সঠিকভাবে বুকিং পরিচালনা করা সহজ হয়।
  3. ক্লায়েন্টদের জন্য আরও প্রফেশনাল ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত হয়।


ক্রিয়াকারক এ বুকিং দেখার ও ম্যানেজ করার সুবিধা ব্যবহার করে আপনি আপনার কাজের সময়সূচি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। এটি আপনার প্রফেশনাল অভিজ্ঞতাকে আরও উন্নত এবং ক্লায়েন্টদের জন্য আরও স্বচ্ছন্দ করে তোলে।

৩১শে আগস্ট, ২০২৫