একজন ক্রিয়েটিভ প্রফেশনাল বা সার্ভিস প্রোভাইডারের জন্য একটি সম্পূর্ণ প্রোফাইল তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোফাইলে সঠিকভাবে সার্ভিস যুক্ত করলে সম্ভাব্য ক্লায়েন্টরা সহজেই আপনার দক্ষতা, সেবা ও মূল্য সম্পর্কে ধারণা পেতে পারে। ক্রিয়াকারক এ সার্ভিস যোগ করার প্রক্রিয়াটি খুব সহজ এবং এটি আপনাকে আরও বেশি কাজ পাওয়ার সুযোগ করে দেয়। কিভাবে আপনার প্রোফাইলে সার্ভিস যোগ করবেন তার সম্পুর্ন গাইড সম্পর্কে এই অনুচ্ছেদে বর্ননা করা হল।
কেন প্রোফাইলে সার্ভিস যোগ করবেন?
ধাপে ধাপে প্রোফাইলে সার্ভিস যোগ করার নিয়ম:
১. সার্ভিস সেকশনে প্রবেশ করুন
টপ পেজ থেকে ‘সেটআপ ইওর ওয়েব পেজ’ বাটন অথবা “প্রোফাইল ইমেজে” ট্যাপ করুন। এরপর ‘সার্ভিস’ বিভাগটি খুঁজে বের করুন।
২. সার্ভিস যোগ করুন
‘সার্ভিস যোগ করুন’ এ ক্লিক করে আপনার পছন্দ মত ডিজিটাল, নিয়মিত অথবা কম্বো সার্ভিস তৈরি করা শুরু করুন।
৩. সার্ভিস মিডিয়া আপলোড করুন
আপনার সার্ভিসের জন্য একটি প্রাসঙ্গিক ছবি বা ভিডিও আপলোড করুন।
৪. সার্ভিসের নাম নির্ধারণ করুন
স্পষ্ট ও আকর্ষণীয় একটি নাম দিন, যাতে ক্লায়েন্ট সহজেই আপনার অফারটি বুঝতে পারে।
৫. বিস্তারিত বিবরণ লিখুন
সার্ভিসের বৈশিষ্ট্য, সুবিধা, মূল্য এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য উল্লেখ করুন। একটি পরিষ্কার ও প্রফেশনাল বিবরণ আপনার সার্ভিসকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে।
৬. অতিরিক্ত তথ্য যোগ করুন
আপনার সেবা সম্পর্কিত অতিরিক্ত শর্ত, সময়সীমা বা বিশেষ সুবিধা থাকলে তা উল্লেখ করুন।
৭. প্রয়োজনীয় ট্যাগ যুক্ত করুন
ক্লায়েন্টদের জন্য সার্ভিস খুঁজে পাওয়া সহজ করতে প্রাসঙ্গিক ট্যাগ যোগ করুন।
সার্ভিস যোগ করার সুবিধা