অ্যাপে সাইন-আপ করা নতুন ব্যবহারকারীর জন্য প্রথম ধাপ এবং এটি যত সহজ হবে, আপনার অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাও তত ভালো হবে। এই গাইডে আমরা দেখাবো কিভাবে দ্রুত ও সঠিকভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে আপনি শুরু থেকেই অ্যাপের সমস্ত সুবিধা নিতে পারেন।
১. অ্যাপ ডাউনলোড ও ইনস্টল
অ্যাপ ব্যবহারের জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং ন্যাভিগেশন মেনু থেকে "যোগ দিন" বাটনে ক্লিক করুন। এরপর আপনার ডিভাইস অনুযায়ী অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
২. সাইন-আপ বাটন নির্বাচন
অ্যাপ ইনস্টল হওয়ার পর এটি ওপেন করুন এবং "সাইন আপ" বাটনে ক্লিক করুন। এই ধাপেই আপনার অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া শুরু হবে।
৩. সাইন-আপ তথ্য প্রদান
আপনার পছন্দমতো সাইন-আপ অপশন বেছে নিন:
- ইমেল এড্রেস / (Google) গুগল অ্যাকাউন্ট/ এপেল আইডি (Apple ID)
- মোবাইল নম্বর
৪. যাচাই প্রক্রিয়া সম্পন্ন
প্রদত্ত ইমেল বা ফোন নম্বরে একটি ওটিপি (OTP-One Time Password) পাঠানো হবে। সঠিক কোডটি প্রবেশ করিয়ে অ্যাকাউন্ট যাচাই করুন।
৫. প্রোফাইল তথ্য পূরণ
যাচাই সম্পন্ন হওয়ার পর প্রোফাইল ফর্মে নিম্নোক্ত তথ্য পূরণ করুন:
- পূর্ণ নাম
- লিঙ্গ
- জন্মবছর
- ইন্ডাস্ট্রি (দক্ষতার বিষয়)
- অভিজ্ঞতা
৬. কাস্টম ইউ আর এল (URL) তৈরি
আপনার প্রোফাইলের জন্য একটি কাস্টম ওয়েব ইউ আর এল (Custom Web URL) সেট করুন। এটি আপনার প্রোফাইলকে অনন্য ও সহজে শেয়ারযোগ্য করে তোলে।
৭. রেফারেল সংযোজন
অ্যাপে রেফারেল অপশন থাকে, যেখানে আপনার ইন্ডাস্ট্রির বন্ধু বা যে সহকর্মীর নিকট থেকে ক্রিয়াকারক সম্পর্কে জেনেছেন, তার রেফারেল নাম ব্যবহার করুন।
৮. নিবন্ধন সম্পন্ন
সব তথ্য যাচাই করে “সাবমিট” ("Submit") বাটনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনি অ্যাপের সব ফিচার ব্যবহার করতে পারবেন।
৯. লগইন এবং ওয়েব পেজ সেট আপ
আপনার পছন্দমতো লগইন অপশন বেছে নিন এবং সেটআপ ইওর ওয়েব পেজ এ ক্লিক করুন।
- সেটআপ ইওর ওয়েব পেজ
- সেট প্রোফাইল পিকচার, কভার ফটো
- সোশ্যাল মিডিয়া লিঙ্ক
- সিভি, ইন্ট্রো ভিডিও, স্কিলস
- নিজের সম্পর্কে লিখুন
- পোর্টফোলিও তৈরি করুন
- ডিস্কাউন্ট সেট করুন
- সার্ভিস এবং ক্যালেন্ডার সেট করুন
- নিউজ এবং কাজের জায়গা সম্পর্কে লিখুন
অ্যাপে সাইন-আপ করা এখন আর জটিল নয় উপরের ধাপগুলো অনুসরণ করলেই আপনি সহজে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। শুরু করুন আজই এবং অ্যাপের সব সুবিধা হাতের মুঠোয় নিয়ে নিন।