সব

বিভাগ

কেস স্টাডি

নির্দেশিকা

ব্যবহারকারী

এক্সপার্ট

সাধারণ প্রশ্নোত্তর

সহায়তা

ARTICLE / TUTORIAL / EXPERTS

0 likes

১৯শে আগস্ট, ২০২৫

ক্রিয়াকারক এ এন আই ডি (NID) ভেরিফিকেশন ও ওয়েবপেজ প্রকাশ করার সম্পূর্ণ গাইড

অনলাইন পোর্টফোলিও তৈরি এবং ক্লায়েন্টদের কাছে নিজেকে পেশাদারভাবে উপস্থাপন করার জন্য ক্রিয়াকারক একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। তবে প্রোফাইলকে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য করে তুলতে এবং দৃশ্যমানতা বাড়াতে প্রয়োজন হয় দুটি গুরুত্বপূর্ণ ধাপ হল, NID ভেরিফিকেশন এবং ওয়েবপেজ প্রকাশ। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়া আলোচনা করা হলো।


কেন NID ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ?


  1. প্রোফাইলে একটি বিশ্বাসযোগ্যতা মার্ক যোগ হয়।
  2. ক্লায়েন্টদের সামনে আপনাকে একজন ভেরিফাইড প্রফেশনাল হিসেবে উপস্থাপন করে।
  3. সেবা গ্রহণের ক্ষেত্রে ক্লায়েন্টদের আস্থা বাড়ে এবং বুকিংয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়।
  4. NID ভেরিফিকেশন করার ধাপসমূহ


স্টেপ ১: প্ল্যাটফর্মে সাইন আপ করুন

প্রথমে ক্রিয়াকারক এ নতুন অ্যাকাউন্ট তৈরি করুন অথবা বিদ্যমান অ্যাকাউন্টে লগইন করুন।


স্টেপ ২: অ্যাকাউন্ট ভেরিফাই করুন

প্রোফাইলের সেটিংস সেকশন থেকে “জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশন (NID Verification)” অপশনে ক্লিক করুন।


স্টেপ ৩: প্রয়োজনীয় তথ্য আপলোড করুন

আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) সামনের পাশ ও পেছনের পাশের ছবি আপলোড করুন।


স্টেপ ৪: সেলফি আপলোড করুন

নিজের একটি স্পষ্ট সেলফি আপলোড করে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।


ওয়েবপেজ প্রকাশ (Web Page Publication)

ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর আপনি আপনার প্রোফাইল ওয়েবপেজ প্রকাশ করতে পারবেন। এর মাধ্যমে যা যা হবে;


  1. আপনার পোর্টফোলিও ওয়েবপেজ আকারে প্রদর্শিত হবে।
  2. ক্লায়েন্টরা সরাসরি ওয়েবপেজ থেকে আপনার কাজ ও সেবা সম্পর্কে জানতে পারবেন।
  3. ওয়েবপেজ (SEO) সাপোর্টেড, ফলে সার্চ ইঞ্জিনেও আপনার প্রোফাইল সহজে পাওয়া যাবে।
  4. জাতীয় পরিচয়পত্রের (NID) ভেরিফিকেশন ও ওয়েবপেজ প্রকাশের সুবিধা
  5. প্রোফাইল হয়ে ওঠে আরও বিশ্বাসযোগ্য ও পেশাদার।
  6. ক্লায়েন্টদের জন্য সেবা ও স্কিল খুঁজে পাওয়া সহজ হয়।
  7. ডিজিটাল পরিচিতি শক্তিশালী হয় এবং সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি বাড়ে।


খুবই আবশ্যকীয় ৩ টি জিনিস আপনার একটি শক্তিশালী প্রোফাইল করে তোলে। আর তা হল;


  1. জাতীয় পরিচয়পত্রের (NID) ভেরিফিকেশন প্রোফাইলকে বিশ্বাসযোগ্য করে তোলে।
  2. ওয়েবপেজ প্রকাশ প্রোফাইলকে সহজে শেয়ারযোগ্য করে।
  3. এস ই ও (SEO) সমর্থিত ওয়েবপেজ প্রোফাইলকে সার্চ ইঞ্জিনে উচ্চ অবস্থানে নিয়ে আসে।


ক্রিয়াকারক এ জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশন এবং ওয়েবপেজ প্রকাশ শুধু একটি ফিচার নয়, বরং এটি আপনার ডিজিটাল পরিচয়কে শক্তিশালী করার কার্যকর উপায়। একজন ভেরিফাইড প্রফেশনাল হিসেবে আপনার প্রোফাইল ক্লায়েন্টদের আস্থা অর্জন করবে এবং আপনাকে আরও বেশি কাজ পাওয়ার সুযোগ করে দেবে। তাই আজই আপনার জাতীয় পরিচয়পত্র (NID) ভেরিফাই করুন, ওয়েবপেজ প্রকাশ করুন এবং ক্যারিয়ারকে এগিয়ে নিন নতুন মাত্রায়।

সম্পর্কিত আর্টিকেল সমূহ

কিভাবে ক্রিয়াকারক অ্যাপে সাইন আপ করবেন সম্পূর্ণ গাইড

অ্যাপে সাইন-আপ করা নতুন ব্যবহারকারীর জন্য প্রথম ধাপ এবং এটি যত সহজ হবে, আপনার অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাও তত ভালো হবে। এই গাইডে আমরা দেখাবো কিভাবে দ্রুত ও সঠিকভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে আপনি শুরু থেকেই অ্যাপের সমস্ত সুবিধা নিতে পারেন।


১. অ্যাপ ডাউনলোড ও ইনস্টল

অ্যাপ ব্যবহারের জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং ন্যাভিগেশন মেনু থেকে "যোগ দিন" বাটনে ক্লিক করুন। এরপর আপনার ডিভাইস অনুযায়ী অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।


২. সাইন-আপ বাটন নির্বাচন

অ্যাপ ইনস্টল হওয়ার পর এটি ওপেন করুন এবং "সাইন আপ" বাটনে ক্লিক করুন। এই ধাপেই আপনার অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া শুরু হবে।


৩. সাইন-আপ তথ্য প্রদান

আপনার পছন্দমতো সাইন-আপ অপশন বেছে নিন:


  1. ইমেল এড্রেস / (Google) গুগল অ্যাকাউন্ট/ এপেল আইডি (Apple ID)
  2. মোবাইল নম্বর


৪. যাচাই প্রক্রিয়া সম্পন্ন

প্রদত্ত ইমেল বা ফোন নম্বরে একটি ওটিপি (OTP-One Time Password) পাঠানো হবে। সঠিক কোডটি প্রবেশ করিয়ে অ্যাকাউন্ট যাচাই করুন।


৫. প্রোফাইল তথ্য পূরণ

যাচাই সম্পন্ন হওয়ার পর প্রোফাইল ফর্মে নিম্নোক্ত তথ্য পূরণ করুন:


  1. পূর্ণ নাম
  2. লিঙ্গ
  3. জন্মবছর
  4. ইন্ডাস্ট্রি (দক্ষতার বিষয়)
  5. অভিজ্ঞতা


৬. কাস্টম ইউ আর এল (URL) তৈরি

আপনার প্রোফাইলের জন্য একটি কাস্টম ওয়েব ইউ আর এল (Custom Web URL) সেট করুন। এটি আপনার প্রোফাইলকে অনন্য ও সহজে শেয়ারযোগ্য করে তোলে।


৭. রেফারেল সংযোজন

অ্যাপে রেফারেল অপশন থাকে, যেখানে আপনার ইন্ডাস্ট্রির বন্ধু বা যে সহকর্মীর নিকট থেকে ক্রিয়াকারক সম্পর্কে জেনেছেন, তার রেফারেল নাম ব্যবহার করুন।


৮. নিবন্ধন সম্পন্ন

সব তথ্য যাচাই করে “সাবমিট” ("Submit") বাটনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনি অ্যাপের সব ফিচার ব্যবহার করতে পারবেন।


৯. লগইন এবং ওয়েব পেজ সেট আপ

আপনার পছন্দমতো লগইন অপশন বেছে নিন এবং সেটআপ ইওর ওয়েব পেজ এ ক্লিক করুন।


  1. সেটআপ ইওর ওয়েব পেজ
  2. সেট প্রোফাইল পিকচার, কভার ফটো
  3. সোশ্যাল মিডিয়া লিঙ্ক
  4. সিভি, ইন্ট্রো ভিডিও, স্কিলস
  5. নিজের সম্পর্কে লিখুন
  6. পোর্টফোলিও তৈরি করুন
  7. ডিস্কাউন্ট সেট করুন
  8. সার্ভিস এবং ক্যালেন্ডার সেট করুন
  9. নিউজ এবং কাজের জায়গা সম্পর্কে লিখুন


অ্যাপে সাইন-আপ করা এখন আর জটিল নয় উপরের ধাপগুলো অনুসরণ করলেই আপনি সহজে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। শুরু করুন আজই এবং অ্যাপের সব সুবিধা হাতের মুঠোয় নিয়ে নিন।

৬ই মে, ২০২৬
ক্রিয়েটিভদের অনুসন্ধান করুন



ব্যবহারকারী কীভাবে ক্রিয়েটিভ প্রফেশনালদের খুঁজে পাবেন?


  1. kriyakarak.com ওয়েবসাইট থেকে, "ক্রিয়াকারক" সেকশন খুঁজে বের করুন এবং ‘সব দেখুন’ এ ক্লিক করে আপনার পছন্দের ক্রিয়েটিভদের অনুসন্ধান করুন ।
  2. ল্যান্ডিং পেজের ক্যাটাগরি বিভাগ থেকে আপনার পছন্দের ক্রিয়েটিভদের অনুসন্ধান করতে পারেন ।ক্যাটাগরি থেকে পেশা নির্বাচন করুন এবং ঐ পেশার প্রয়োজনীয় ক্রিয়েটিভদের অনুসন্ধান করুন ।
  3. ওয়েবসাইটের 'অনুসন্ধান' এর জায়গা থেকে ক্রিয়েটিভদের নাম লিখে আপনার পছন্দের ক্রিয়েটিভদের অনুসন্ধান করুন
২০শে এপ্রিল, ২০২৬
ক্রিয়াকারক অ্যাপ এ বুকিং দেখার ও ম্যানেজ করার সহজ গাইড

ক্রিয়াকারক অ্যাপে আপনার বুকিং দেখা এবং ম্যানেজ করা খুবই সহজ। কয়েকটি ধাপ অনুসরণ করেই আপনি আপনার সময়সূচি এবং বুকিং কার্যক্রম সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।


বুকিং দেখার ও ম্যানেজ করার ধাপসমূহ:


ক্যালেন্ডার ব্যবহার করুন:

  1. ক্যালেন্ডার এ যান এবং নির্দিষ্ট দিন নির্বাচন করুন।
  2. নির্বাচিত দিনের সমস্ত সম্পন্ন বুকিং দেখতে এবং প্রয়োজন অনুযায়ী আপডেট করতে পারবেন।


টু- ডু (To-do) অপশন ব্যবহার করুন:


ক্যালেন্ডার থেকে ‘টু-ডু’ অপশনটি নির্বাচন করুন।

এখানে আপনার সমস্ত বুকিং তালিকাভুক্ত থাকবে এবং আপনি সহজেই এগুলো ম্যানেজ করতে পারবেন।


সুবিধা:


  1. সব বুকিং এক জায়গায় দেখার সুবিধা।
  2. সময়মতো এবং সঠিকভাবে বুকিং পরিচালনা করা সহজ হয়।
  3. ক্লায়েন্টদের জন্য আরও প্রফেশনাল ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত হয়।


ক্রিয়াকারক এ বুকিং দেখার ও ম্যানেজ করার সুবিধা ব্যবহার করে আপনি আপনার কাজের সময়সূচি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। এটি আপনার প্রফেশনাল অভিজ্ঞতাকে আরও উন্নত এবং ক্লায়েন্টদের জন্য আরও স্বচ্ছন্দ করে তোলে।

৩১শে আগস্ট, ২০২৫