সব

বিভাগ

কেস স্টাডি

নির্দেশিকা

সাধারণ প্রশ্নোত্তর

সহায়তা

অ্যাকাউন্ট সেটআপ এবং ব্যবস্থাপনা

আপনার কাজ কীভাবে আপলোড করবেন

আপনার পোর্টফোলিও তৈরি এবং সম্পাদনা

আপনার সৃষ্টিগুলি বিপণন

আপনার কাজ বিক্রি

অন্যান্য এক্সপার্টদের সাথে সংযোগ স্থাপন

আপনার দক্ষতা উন্নতির টিপস

ARTICLE / ALL /

0 likes

সম্পর্কিত আর্টিকেল সমূহ

ক্রিয়াকারক এ স্কিল যুক্ত করবেন যেভাবে
আপনার প্রোফাইল গড়ুন আরও শক্তভাবে!বর্তমান যুগে দক্ষতা শুধু অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয় তা সঠিকভাবে উপস্থাপন করাও গুরুত্বপূর্ণ। আর তাই একজন প্রফেশনাল বা ফ্রিল্যান্সার হিসেবে আপনার প্রোফাইলকে আরও প্রভাবশালী করে তুলতে ক্রিয়াকারক এ স্কিল যুক্ত করাটা জরুরি।এই আর্টিকেলে আমরা দেখবো, কীভাবে আপনি সহজেই ক্রিয়াকারক এ নিজের স্কিল যোগ করতে পারেন এবং এটি কীভাবে আপনার প্রোফাইলকে আরও কার্যকর করে তোলে।কেন স্কিল যোগ করা জরুরি?প্রোফাইল আরও প্রফেশনাল ও বিশ্বাসযোগ্য হয়ক্লায়েন্টদের কাছে আপনি কোন কাজে দক্ষ তা স্পষ্ট হয়সার্চ রেজাল্টে আপনার প্রোফাইল ভালো অবস্থানে আসেঅন্যরা আপনার স্কিল এন্ডোর্স করতে পারেস্কিল অনুযায়ী কাজের সুপারিশ পাওয়ার সম্ভাবনা বাড়েকীভাবে স্কিল যোগ করবেন ক্রিয়াকারক এ?১: আপনার অ্যাকাউন্টে লগইন করুনপ্রথমে ক্রিয়াকারক এ লগইন করুন।২: প্রোফাইলে যানড্যাশবোর্ড থেকে ‘সেটআপ ইয়উর ওয়েব পেজ’ অপশনে যান।৩: “দক্ষতা” বিভাগ নির্বাচন করুনএখানে আপনি আগের স্কিল দেখতে পাবেন এবং নতুন স্কিল অ্যাড করার অপশন পাবেন।৪: নতুন স্কিল যুক্ত করুনযেসব ক্ষেত্রে আপনি দক্ষ, সেগুলো টাইপ করে বেছে নিন বা লিখে দিন। যেমন:#GraphicDesign#EventPhotography#DigitalMarketing#Makeup&Styling৫: ‘সেভ’ করুনসব তথ্য যুক্ত করার পর ‘সেভ’ বাটনে ক্লিক করুন। স্কিল এখন প্রোফাইলে দৃশ্যমান হবে।স্কিল বাছাইয়ের টিপস:বাস্তব দক্ষতা অনুযায়ী স্কিল যুক্ত করুনপ্রতিটি স্কিল যেন আপনার সার্ভিসের সঙ্গে সম্পর্কযুক্ত হয়খুব বেশি স্কিল না দিয়ে প্রাসঙ্গিক স্কিল নির্বাচন করুনভবিষ্যতে কাজ পাওয়ার লক্ষ্য মাথায় রেখে স্কিল সাজানক্রিয়াকারক প্রোফাইলে স্কিল যুক্ত করার মাধ্যমে আপনি কেবল নিজের প্রোফাইল সাজাচ্ছেন না আপনার কাজের ধরন ও সামর্থ্য সঠিকভাবে তুলে ধরছেন সম্ভাব্য ক্লায়েন্টদের সামনে। তাই প্রোফাইলে স্কিল অ্যাড করাকে অবহেলা না করে বরং এটি দিয়ে শুরু হোক আপনার ডিজিটাল প্রফেশনাল পরিচয়ের যাত্রা।ক্রিয়াকারক যেখানে দক্ষতা পায় যোগ্যতা ও সুযোগের সেতুবন্ধন!
২শে সেপ্টেম্বর, ২০২৫
ক্রিয়াকারকে সৃজনশীলতার হাতছানি, এক ক্লিকেই সমাধান
বাংলাদেশে সৃজনশীল সেবা খুঁজে পাওয়া বা বুক করা দীর্ঘদিন ধরেই ছিল একটি চ্যালেঞ্জ। কোথায় সঠিক পেশাদার মিলবে, কীভাবে তাদের কাজ যাচাই করা যাবে, কিংবা নির্ভরযোগ্যভাবে অর্থ লেনদেন সম্পন্ন হবে এসব প্রশ্ন সবসময়ই গ্রাহক ও সেবা প্রদানকারী উভয়ের জন্য মাথাব্যথার কারণ ছিল।এই সমস্যার সমাধান নিয়ে এসেছে ক্রিয়াকারক (Kriyakarak) একটি অনন্য প্ল্যাটফর্ম, যা স্থানীয় প্রতিভাকে একত্রিত করছে একটি স্মার্ট এবং নিরাপদ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে।ক্রিয়াকারকের মাধ্যমে গ্রাহকরা সহজেই সঠিক সেবা প্রদানকারী খুঁজে পেতে পারেন। পোর্টফোলিও ব্রাউজ করে কাজের মান যাচাই করা, সময়সূচী মিলিয়ে বুকিং নিশ্চিত করা এবং সঠিক পেশাদারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সবকিছুই এখন সম্ভব মাত্র কয়েকটি ক্লিকেই।শুধু গ্রাহকরাই নন, সৃজনশীল পেশাজীবীরাও পাচ্ছেন সমান সুযোগ। এখানে তারা তৈরি করতে পারেন বিশদ প্রোফাইল, প্রদর্শন করতে পারেন তাদের সেরা কাজের নমুনা এবং নিজেদের সুবিধামতো সময়সূচী ঠিক করে নিতে পারেন। তাছাড়া, নিরাপদ সিস্টেমের মাধ্যমে অর্থপ্রাপ্তির সুবিধা তাদের কাজকে করছে আরও নিশ্চিন্ত ও পেশাদার।ক্রিয়াকারক প্রতিটি প্রোফাইলকে যাচাই করে এবং লেনদেনকে রাখে নিরাপদ। ফলে গ্রাহকরা যেমন নিশ্চিন্তে সেবা বুক করতে পারেন, পেশাজীবীরাও নির্ভয়ে তাদের পরিশ্রমের সঠিক মূল্য পেতে পারেন।আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিভাবান সৃজনশীল ব্যক্তিদের সঠিক সুযোগ এবং সরঞ্জাম দেওয়া গেলে তারা বিশ্বমানের সেবা দিতে সক্ষম হবেন। সেই লক্ষ্যেই ক্রিয়াকারক শুধু একটি বুকিং প্ল্যাটফর্ম নয়; এটি একটি সেতু, যা সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতাকে সংযুক্ত করে সঠিক অভিজ্ঞতার পথে নিয়ে যায়।আপনি যদি একজন সৃজনশীল পেশাজীবী হন, ক্রিয়াকারক আপনার জন্য উন্মোচন করছে আত্মবিশ্বাসের নতুন দিগন্ত। আর যদি আপনি একজন গ্রাহক হন, যিনি খুঁজছেন নির্ভরযোগ্য সেবা তাহলে ক্রিয়াকারকই আপনার সঠিক গন্তব্য।আজই ক্রিয়াকারক এ যোগ দিন এবং আবিষ্কার করুন সৃজনশীলতার এক নতুন জগৎ, যা আপনার হাতের নাগালেই।
২শে সেপ্টেম্বর, ২০২৫
ফেক প্রোফাইল থেকে নিরাপদ থাকার স্মার্ট সমাধান ক্রিয়াকারক
ইভেন্টের প্রস্তুতির শেষ মুহূর্ত। নামকরা একজন শেফের বুকিং করা হয়েছে। অতিথিদের জন্য মেন্যু নির্ধারণ থেকে শুরু করে রান্নাঘরের পরিকল্পনা সবই সাজানো। কিন্তু হঠাৎ জানা গেল, যাকে বুক করা হয়েছে, তিনি আসলেই সেই জনপ্রিয় শেফ নন! একটি ফেক প্রোফাইলের ফাঁদে পড়ে প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল পুরো ইভেন্ট।ঠিক তখনই সমাধান হিসেবে সামনে এল ক্রিয়াকারক এর ভেরিফায়েড অ্যাকাউন্ট সিস্টেম। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ক্রিয়াকারক টিম সঠিক ও বিশ্বস্ত একজন পেশাদার শেফের সাথে সংযোগ করিয়ে দেয়। ফলে ইভেন্টটি বাঁচিয়ে নেওয়া সম্ভব হয় এবং আয়োজকরা পেয়েছিলেন নিশ্চিন্ত অভিজ্ঞতা।ক্রিয়াকারক নিশ্চিত করে যে শুধুমাত্র ভেরিফিকেশন সম্পন্ন করা পেশাজীবীরাই প্রোফাইল তৈরি করতে পারেন। এর ফলে ফেক বা অবিশ্বস্ত প্রোফাইলের ঝুঁকি প্রায় শূন্যে নেমে আসে। ক্লায়েন্টরা নিশ্চিন্তে বুক করতে পারেন তাদের প্রয়োজনীয় সেবা, আর পেশাজীবীরাও পান সঠিক ক্লায়েন্ট ও নিরাপদ পেমেন্ট।কেন ক্রিয়াকারক নির্ভরযোগ্যভেরিফায়েড প্রোফাইল সিস্টেম – প্রতিটি প্রোফাইল যাচাই করা হয় যাতে ফে-ক প্রোফাইলের ঝুঁকি না থাকে।নিরাপদ লেনদেন – সময়মতো এবং সঠিকভাবে পেমেন্ট পাওয়ার নিশ্চয়তা।দ্রুত সাপোর্ট সিস্টেম – জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাওয়া যায়।বিশ্বস্ত নেটওয়ার্ক – পেশাজীবী ও ক্লায়েন্টদের জন্য নির্ভরযোগ্য সংযোগের সুযোগ।ইভেন্ট ম্যানেজমেন্টে নতুন আত্মবিশ্বাস!আজকের প্রতিযোগিতার বাজারে ইভেন্ট ম্যানেজমেন্টে ভুল করার সুযোগ নেই। একটি ফে-ক প্রোফাইল পুরো পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। কিন্তু ক্রিয়াকারকের মাধ্যমে পেশাদারদের সাথে সরাসরি এবং নিরাপদ সংযোগ গড়ে তোলা যায়, যা প্রতিটি আয়োজনকে করে তোলে আরও নির্ভরযোগ্য ও সফল।ক্রিয়াকারক শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি আপনার নিরাপদ কাজের সঙ্গী। ফেক প্রোফাইল থেকে সুরক্ষিত থেকে সঠিক পেশাদার বুক করতে এবং ঝামেলাহীন ইভেন্ট আয়োজন করতে আজই ভরসা রাখুন ক্রিয়াকারকের ওপর।
২শে সেপ্টেম্বর, ২০২৫