বর্তমান যুগে পেশাগত সাফল্যের অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে একটি শক্তিশালী পোর্টফোলিও। একজন প্রফেশনাল হিসেবে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের নমুনা ক্লায়েন্টের কাছে উপস্থাপন করার জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম প্রয়োজন। আর সেই সুযোগই করে দিচ্ছে ক্রিয়াকারক।
ক্রিয়াকারক কী?
ক্রিয়াকারক হলো একটি ফ্রি পোর্টফোলিও সাইট, যেখানে আপনি আপনার প্রফেশন অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে ডিজিটাল প্রোফাইল ও পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এটি শুধু একটি প্রোফাইল তৈরি করার মাধ্যম নয়, বরং একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম যা আপনাকে আপনার পেশাদার পরিচিতি গড়ে তুলতে সাহায্য করবে।
কেন পোর্টফোলিও দরকার?
প্রফেশনাল কাজ করতে গেলে পোর্টফোলিও ছাড়া কাজ পাওয়া অনেক কঠিন। ক্লায়েন্টরা সাধারণত কাজের নমুনা এবং অভিজ্ঞতা দেখে প্রফেশনাল বেছে নেন। তাই ক্রিয়াকারক এ তৈরি করা পোর্টফোলিও সহজেই আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টের কাছে শেয়ার করা যায়। এটি শুধু কাজ পাওয়ার সুযোগই বাড়ায় না, বরং ক্লায়েন্টদের মধ্যে আস্থাও তৈরি করে।
ক্রিয়াকারক এর বিশেষ সুবিধা
কেন ক্রিয়াকারক ব্যবহার করবেন?
আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে হলে একটি শক্তিশালী ডিজিটাল উপস্থিতি থাকা জরুরি। ক্রিয়াকারক সেই সুযোগটি করে দিচ্ছে আপনাকে বিনামূল্যে। তাই দেরি না করে আজই গুগল প্লে বা অ্যাপ স্টোর (Google Play বা App Store) থেকে ক্রিয়াকারক অ্যাপ ডাউনলোড করুন এবং মাত্র কয়েক ক্লিকেই তৈরি করুন আপনার প্রোফাইল।