
বাংলাদেশে এখন গ্রাফিক ডিজাইন শিখতে চাইলে আর বড় অঙ্কের টাকা খরচ করতে হয় না বরঞ্চ ফ্রি ইউটিউব টিউটোরিয়াল, অনলাইন কোর্স এবং অ্যাফোর্ডেবল প্ল্যাটফর্মের কারণে যে কেউ ঘরে বসে সহজেই দক্ষ হয়ে উঠতে পারে। সরকারি উদ্যোগ থেকে শুরু করে আন্তর্জাতিক অনলাইন কোর্স বিনামূল্যে শিখতে অনেক সুযোগ রয়েছে। এখানে উল্লেখ করা হলো ৫টি নির্ভরযোগ্য ফ্রি বা সহজে অ্যাক্সেসযোগ্য গ্রাফিক ডিজাইন কোর্স, যা নতুনদের জন্য উপযোগী।
১. বাংলাদেশ ডিজিটাল স্কিলস (BDskills)
কোর্স: ফান্ডামেন্টাল গ্রাফিক্স ডিজাইন (Fundamental Graphics Design)
কেন বেছে নেবেন: সরকার সমর্থিত এই প্ল্যাটফর্মটি ডিজিটাল লিটারেসি বাড়াতে কাজ করছে। এতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সহজভাবে তৈরি বেসিক মডিউল রয়েছে।
যা শিখবেন: ডিজাইন বেসিকস, টাইপোগ্রাফি, কম্পোজিশন, ইমেজ এডিটিং ইত্যাদি।
কোথায় পাবেন: bdskills.gov.bd
২. ক্যানভা ডিজাইন স্কুল (Canva Design School)
কোর্স: প্রাক্টিক্যাল, দ্রুত, এবং ফ্রি (Practical, Fast & Free)
কেন বেছে নেবেন: দ্রুত শেখার মতো ছোট কোর্স, বিশেষ করে সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্র্যান্ড টেমপ্লেট ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির জন্য।
কি শিখবেন: লেআউট, কালার থিওরি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এবং ক্যানভা টুলস। কিছু কোর্স শেষে সার্টিফিকেটও পাওয়া যায়।
কোথায় পাবেন: একটি ফ্রি ক্যানভা (Canva) অ্যাকাউন্ট খুললেই কোর্স অ্যাক্সেসযোগ্য।
৩. কোর্সেরা (Coursera) (CalArts)
কোর্স: ফান্ডামেন্টাল অফ গ্রাফিক্স ডিজাইন (Fundamentals of Graphic Design)
কেন বেছে নেবেন: ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব দ্য আর্টস এর তৈরি এই কোর্স ফ্রি তে অডিট ("audit") অপশনে পাওয়া যায়। এটি একাডেমিকভাবে সাজানো এবং পোর্টফোলিও তৈরির জন্য উপযোগী।
কি শিখবেন: টাইপোগ্রাফি, কালার, ইমেজ মেকিং, কম্পোজিশন, ও প্রজেক্টভিত্তিক অ্যাসাইনমেন্ট।
কোথায় পাবেন: (Coursera Graphic Design)
৪. এডবি লার্ন (Adobe Learn)
কোর্স: অফিসিয়াল টিউটরিয়ালস এন্ড লার্নিং পাথস (Official Tutorials & Learning Paths)
কেন বেছে নেবেন: এডবে (Adobe)-এর অফিসিয়াল ফ্রি টিউটোরিয়ালগুলো ফটোশপ, ইলাস্ট্রেটর, এক্সপ্রেস (Photoshop, Illustrator, Express) শেখার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য।
কি শিখবেন: লোগো ডিজাইন, ইমেজ এডিটিং, ভেক্টর ইলাস্ট্রেশন, প্রফেশনাল ফাইল প্রস্তুত করার কৌশল।
কোথায় পাবেন: (adobe.com/learn )
৫. বাংলায় ফ্রি ইউটিউব কোর্স
কেন বেছে নেবেন: স্থানীয় শিক্ষক ও ট্রেনিং সেন্টারের তৈরি ফ্রি প্লেলিস্টগুলো বাংলায় শেখার জন্য উপযুক্ত।
কি শিখবেন: ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা (Photoshop, Illustrator, Canva) সবকিছুই প্রজেক্টভিত্তিক উদাহরণ দিয়ে শেখানো হয়।
কোথায় পাবেন: ইউটিউবে “গ্রাফিক ডিজাইন ফুল কোর্স বাংলায়” (“Graphic Design Full Course Bangla”) লিখে সার্চ করলে অনেক প্লেলিস্ট পাবেন। যেমন: মি স্কিল (https://www.youtube.com/@xorionsollution )
ফ্রি কোর্স থেকে সর্বাধিক শেখার টিপস
কাজ শেয়ার করুন: ইন্সটাগ্রাম, বিহেন্স, ক্রিয়াকারক (Instagram, Behance বা Kriyakarak) এ নিজের কাজ প্রদর্শন করুন।
বাংলাদেশে গ্রাফিক ডিজাইন শেখার জন্য এখন অসংখ্য ফ্রি প্ল্যাটফর্ম রয়েছে। বিডি স্কিল এর মতো জাতীয় উদ্যোগ, কোর্সেরা বা এডবি এর মতো আন্তর্জাতিক কোর্স, ক্যানভা ডিজাইন এর প্র্যাকটিক্যাল লেসন, আর বাংলায় তৈরি ইউটিউব প্লেলিস্ট সব মিলে খরচ ছাড়া সম্পূর্ণ শেখা সম্ভব। নিয়মিত প্র্যাকটিস ও একটি শক্তিশালী পোর্টফোলিও গড়ে তুললে ফ্রিল্যান্সিং হোক বা চাকরি দুটোই হাতের নাগালে।