
ফ্রি অনলাইন ভিডিও এডিটর খুঁজতে গেলে আজকাল এত অপশন যে নতুনদের জন্য বিভ্রান্তি তৈরি হয় খুব সহজেই, কোনটা সেরা আর কোনটা আসলে কাজের, সেটা বোঝা মুশকিল হয়ে পড়ে। বেশিরভাগ টুলস ফ্রি এক্সপোর্টে ওয়াটারমার্ক দিয়ে দেয় বা ভিডিও রেজোলিউশন সীমাবদ্ধ করে রাখে। নিচে ১০টি নির্ভরযোগ্য অনলাইন এবং ডেস্কটপ এডিটরের তালিকা দেওয়া হলো যেগুলো দিয়ে আপনি ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও বানাতে পারবেন (প্রত্যেক টুলের শর্ত আলাদা হতে পারে)।
তবে মনে রাখবেন, এসব সফটওয়্যারের প্রাইসিং আর ফিচার সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। তাই প্রজেক্ট শুরু করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন।
১. ক্যাপ কাট ওয়েব (CapCut-Web)
ক্যাপকাট (CapCut) অনলাইন এডিটর পুরোপুরি ব্রাউজার-ভিত্তিক। এর ফ্রি টুলস ব্যবহার করে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এক্সপোর্ট করা যায়। দ্রুত সামাজিক মাধ্যমের ভিডিও তৈরি করতে ভালো ভূমিকা রাখে ক্যাপকাট।
২. ক্লিপচ্যাম্প - ওয়েব মাইক্রসফট (Clipchamp - Web Microsoft)
মাইক্রোসফটের ক্লিপচ্যাম্প ফ্রি ভার্সনে ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এক্সপোর্ট করা যায়। উইন্ডোজ ও OneDrive এর সাথে সহজে কাজ করে। ট্রিমিং আর সহজ এডিটের জন্য উপযুক্ত এই ক্লিপচ্যাম্প।
৩. ক্যানভা - ওয়েব (Canva-Web)
ক্যানভার অনলাইন ভিডিও এডিটর নতুনদের জন্য সহজ। ফ্রি অ্যাসেট ব্যবহার করলে ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এক্সপোর্ট করা যায়। সোশ্যাল পোস্ট আর মার্কেটিং ভিডিওর জন্য এটি আদর্শ।
৪. ওপেনশট (OpenShot - Desktop / Online Extension)
ওপেনশট (OpenShot) একটি ফ্রি ওপেন-সোর্স এডিটর। এক্সপোর্টে কোনো ওয়াটারমার্ক দেয় না। মূলত ডেস্কটপ অ্যাপ, তবে অনলাইন এক্সটেনশনও আছে। OpenShot
৫. শটকাট (Shotcut-Desktop)
শটকাট ক্রস-প্ল্যাটফর্ম ওপেন-সোর্স এডিটর। ফ্রি এবং ওয়াটারমার্ক মুক্ত। 4K ভিডিও সাপোর্ট করে।
৬. দ্যাভিঞ্ছি রিসল্ভ (DaVinci Resolve-Desktop)
দ্যাভিঞ্ছি রিসল্ভ (DaVinci Resolve) এর ফ্রি ভার্সনেই ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করা যায়। কালার গ্রেডিং, অডিও মিক্সিং আর হাই-এন্ড এডিটিং-এর জন্য অসাধারণ। (শিখতে একটু সময় লাগবে)।
৭. লাইটওয়ার্ক (Lightworks-Desktop)
লাইটওয়ার্ক এর ফ্রি ভার্সনে ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এক্সপোর্ট করা যায় (তবে সাধারণত 720p পর্যন্ত সীমাবদ্ধ)। বাজেট ব্যবহারকারীদের জন্য ভালো লাইটওয়ার্ক।
৮. ব্লেন্ডার (Blender-Desktop)
ব্লেন্ডার 3D সফটওয়্যার হলেও এর মধ্যে ভিডিও সিকুএন্স এডিটর (Video Sequence Editor) আছে। ফ্রি এবং ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এক্সপোর্ট করা যায় ব্লেন্ডার এ।
৯. ভেমো ক্রিয়েট (Vimeo Create-Web)
ভেমো ক্রিয়েট অনলাইন এডিটর মূলত মার্কেটিং ভিডিওর জন্য তৈরি। নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী ওয়াটারমার্ক ছাড়াই এক্সপোর্ট করা যায় এখান থেকে।
১০. এডব এক্সপ্রেস (Adobe Express (Web)
এডব এক্সপ্রেস (আগের নাম Spark) দিয়ে ব্রাউজারে ছোট ভিডিও তৈরি করা যায়। ফ্রি কনটেন্ট ব্যবহার করলে ওয়াটারমার্ক ছাড়াই এক্সপোর্ট সম্ভব এডব এক্সপ্রেস এ।
সঠিক টুল বাছাই করার টিপস
আপনি যদি ভিডিও এডিটর হন এবং আয় শুরু করতে চান, তাহলে ক্রিয়াকারক হতে পারে আপনার সেরা প্ল্যাটফর্ম। এখানে প্রোফাইল তৈরি করুন, ওয়াটারমার্ক ছাড়া ডেমো ভিডিও আপলোড করুন, আপনার সার্ভিস (সোশ্যাল ক্লিপ, বিজ্ঞাপন, এডিটিং) তালিকাভুক্ত করুন এবং স্থানীয় ক্লায়েন্ট ও এজেন্সির সাথে কাজ শুরু করুন।
ক্রিয়াকারক আপনাকে সহজে ফ্রিল্যান্স প্রজেক্ট পেতে সাহায্য করবে, আলাদা করে প্রচার করার দরকার নেই।
ফ্রি এবং ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটিং সম্ভব। তবে কাজ শুরু করার আগে প্রতিটি টুলের বর্তমান নীতিমালা দেখে নিন। দ্রুত ভিডিওর জন্য CapCut বা Clipchamp ভালো, আর পেশাদার কাজের জন্য DaVinci Resolve বা Shotcut বেছে নিন। এরপর ক্রিয়াকারক এ আপনার ভিডিওগুলো প্রদর্শন করে নতুন ক্লায়েন্ট আকর্ষণ করুন।