সব

বিভাগ

বিনোদন শিল্প

সৌন্দর্য এবং সুস্থতা

প্রযুক্তি বিশেষজ্ঞ

বিশেষায়িত প্রফেশনাল

কৌশলবিদ ও পরামর্শদাতা

কেস স্টাডি

নির্দেশিকা

সাধারণ প্রশ্নোত্তর

সহায়তা

ARTICLE / ALL /

0 likes

সম্পর্কিত আর্টিকেল সমূহ

সর্বকালের সেরা ১০ জন চিত্রগ্রাহক
সর্বকালের সেরা ১০ জন চিত্রগ্রাহক

চলচ্চিত্রের আসল জাদু লুকিয়ে থাকে চিত্রগ্রহণে (Cinematography) কারন এটি শুধু ক্যামেরা চালানো নয় ভিজ্যুয়াল স্টোরিটেলিং-এর শিল্প, যেখানে আলো-ছায়া, ফ্রেমিং এবং ক্যামেরা মুভমেন্ট দিয়ে স্মরণীয়তম দৃশ্য তৈরি করে দর্শককে মুগ্ধ করে রাখা হয়। একজন দক্ষ চিত্রগ্রাহকের হাতে ক্যামেরা শুধু দৃশ্য নয় একটি সম্পূর্ণ অনুভূতি তৈরি করে। এখানে তুলে ধরা হলো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং সেরা দশজন চিত্রগ্রাহক, যাঁরা তাঁদের কাজের মাধ্যমে সিনেমার ভিজ্যুয়াল ভাষা বদলে দিয়েছেন। এই তালিকায় যেমন আছেন বিশ্বখ্যাত কিংবদন্তিরা, তেমনি রয়েছেন বাংলাদেশি সেরা প্রতিভারাও। প্রতিটি শিল্পীর অবদান, স্বতন্ত্র ধরণ এবং গুরুত্বপূর্ণ কাজ এখানে তুলে ধরা হলো।


রজার ডিকিনস

স্যার রজার ডিকিনস (যুক্তরাজ্য) একজন ইংরেজ চিত্রগ্রাহক, যিনি প্রাকৃতিক আলো ব্যবহার ও নিখুঁত কম্পোজিশনের জন্য বিখ্যাত। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে Fargo (1996), No Country for Old Men (2007), Skyfall (2012) এবং Blade Runner 2049 (2017)। ডিকিনস প্রথম অস্কার জেতেন ব্লেড রানার ২০৪৯ (Blade Runner 2049) এর জন্য এবং দ্বিতীয়বার জেতেন ১৯১৭ এর জন্য। তিনি বহুবার অস্কার ও বাফটা পুরস্কার পেয়েছেন। তাঁর স্টাইল হলো কাব্যিক, সূক্ষ্মভাবে আলো ব্যবহার এবং মসৃণ ক্যামেরা মুভমেন্ট, যা তিনি প্রায়ই কোয়েন ব্রাদার্স এবং স্যাম মেন্ডেস-এর মতো পরিচালকদের সাথে কাজ করে ফুটিয়ে তুলেছেন।


ইমানুয়েল লুবেজকি

ইমানুয়েল “চিভো” লুবেজকি (মেক্সিকো) প্রাকৃতিক আলো এবং দীর্ঘ একটানা শটের জন্য বিখ্যাত। তিনি একমাত্র চিত্রগ্রাহক যিনি টানা তিনবার অস্কার জিতেছেন Gravity (2013), Birdman (2014) এবং The Revenant (2015) এর জন্য। তিনি প্রায়ই আলফন্সো কুয়ারন ও টেরেন্স মালিকের সাথে কাজ করেন। তাঁর স্টাইলে ক্যামেরা থাকে প্রবাহমান, প্রায়শই হ্যান্ডহেল্ড বা স্টেডিক্যামের সাহায্যে, যা দর্শককে দৃশ্যের ভেতরে নিয়ে যায়।


স্বেন নিইকভিস্ট

স্বেন নিইকভিস্ট (সুইডেন) সিনেমার ইতিহাসে অন্যতম সেরা চিত্রগ্রাহক হিসেবে পরিচিত। পরিচালক ইঙ্গমার বার্গম্যানের সাথে তাঁর কাজ বিশেষভাবে বিখ্যাত। তিনি Cries and Whispers (1972) এবং Fanny and Alexander (1982) এর জন্য দুটি অস্কার জিতেছেন। নিইকভিস্ট আলো ব্যবহারে ছিলেন অনন্য সাধারণ আলোর উৎস দিয়ে আবেগময় দৃশ্য তৈরি করতেন। তাঁর কাজ “পারসনা” ছবিতে ঘনিষ্ঠ ক্লোজ আপের উদাহরণ হয়ে আছে।


ভিটোরিও স্তোরারো

ভিটোরিও স্তোরারো (ইতালি) চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রভাবশালী চিত্রগ্রাহক। তিনি বার্নার্ডো বের্তোলুচি, ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং উডি অ্যালেন-এর সাথে কাজ করেছেন। স্তোরারো তিনবার অস্কার জিতেছেন Apocalypse Now (1979), Reds (1981) এবং The Last Emperor (1987) এর জন্য। তাঁর কাজ রঙের অভূতপূর্ব ব্যবহার, পেইন্টিং-এর মতো ফ্রেম এবং আলোর কাব্যিক ব্যবহারকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।


রবার্ট রিচার্ডসন

রবার্ট রিচার্ডসন (যুক্তরাষ্ট্র) একজন আমেরিকান চিত্রগ্রাহক, যিনি তীব্র আলো ও হাইলাইট ব্যবহারের জন্য পরিচিত। তিনি অলিভার স্টোন, মার্টিন স্কোরসেসি এবং কুয়েন্টিন ট্যারান্টিনোর মতো পরিচালকদের সাথে কাজ করেছেন। তিনি তিনবার অস্কার জিতেছেন JFK, The Aviator এবং Hugo ছবির জন্য। তাঁর কাজ কখনো বাস্তবসম্মত, কখনো অত্যন্ত স্টাইলাইজড, কিন্তু সব সময় সাহসী।


বেবী ইসলাম

বেবী ইসলাম (আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ) (১৯৩১–২০১০) বাংলাদেশের অন্যতম পথিকৃৎ চিত্রগ্রাহক। তিনি ঋত্বিক ঘটকের সঙ্গে কাজ করেছেন, যেমন; তিতাস একটি নদীর নাম এবং যুক্তি তক্ক আর গপ্প। তিনি “চরিত্রহীন (১৯৭৫)” ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন। তাঁর কাজ প্রাকৃতিক আলো ও সুন্দর কম্পোজিশনের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে ভিজ্যুয়াল ভাষার ভিত্তি গড়ে তোলে।


রফিকুল বারী চৌধুরী

রফিকুল বারী চৌধুরী (বাংলাদেশ) (প্রায় ১৯৩০–২০০৫) ছিলেন বাংলাদেশের অন্যতম প্রবীণ চিত্রগ্রাহক ও পরিচালক। তিনি “গোলাপি এখন ট্রেনে (1978)” এবং “জয়যাত্রা”(2004) সহ চারবার জাতীয় পুরস্কার জিতেছেন। তিনি বাংলাদেশের প্রথম টেলিভিশন ক্যামেরাম্যান ছিলেন এবং পরে নিজেই সিনেমা পরিচালনা করেন। তাঁর ভিজ্যুয়াল স্টাইল ছিল পরিশীলিত, নাটকীয় আলো ব্যবহার করে গল্পকে শক্তিশালী করতেন।


মাহফুজুর রহমান খান

মাহফুজুর রহমান খান (বাংলাদেশ, ১৯৪৯–২০১৯) ছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল চিত্রগ্রাহক। তিনি রেকর্ড ১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এবং ২০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তিনি লেখক-পরিচালক হুমায়ূন আহমেদের সাথে কাজ করেছেন। তাঁর কাজ ছিল বৈচিত্র্যময় একদিকে বাণিজ্যিক, অন্যদিকে শিল্পমূলক চলচ্চিত্রে সমান দক্ষতা দেখিয়েছেন।


শেখ রাজিবুল ইসলাম

শেখ রাজিবুল ইসলাম (বাংলাদেশ) সমকালীন বাংলাদেশের অন্যতম শীর্ষ চিত্রগ্রাহক। তাঁর প্রথম চলচ্চিত্র ডুব: নো বেড অব রোজেস (2017) আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। পরে তিনি কাজ করেছেন নো ল্যান্ডস ম্যান (2020) এবং জনপ্রিয় ওয়েব সিরিজ “মহানগর” এ। তাঁর স্টাইল হলো আবহ তৈরি করা এবং ক্যামেরাকে এমনভাবে ব্যবহার করা যাতে দর্শক চরিত্রের অনুভূতির সাথে একাত্ম হয়।


কামরুল হাসান খসরু

কামরুল হাসান খসরু (বাংলাদেশ) নতুন প্রজন্মের একজন প্রতিভাবান চিত্রগ্রাহক, যিনি আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছেন। তিনি আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী (2025) এর চিত্রগ্রাহক ছিলেন, যা কানের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং বিশেষ সম্মাননা পায়। তাঁর কাজ আধুনিক, রঙ ও আলোর সৃজনশীল ব্যবহার দ্বারা সমৃদ্ধ। কানে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে বাংলাদেশের চিত্রগ্রহণ বিশ্বমঞ্চে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

৯ই জুলাই, ২০২৬
বাংলাদেশের সেরা ১০ জন ওয়েডিং ফটোগ্রাফার
বাংলাদেশের সেরা ১০ জন ওয়েডিং ফটোগ্রাফার

বাংলাদেশে অনেক প্রতিভাবান ওয়েডিং ফটোগ্রাফার আছেন যারা বিয়ে অনুষ্ঠানের আনন্দ, আবেগ এবং সৌন্দর্যকে চমৎকারভাবে ধারণ করেন। ঢাকা শহরের কোলাহল থেকে শুরু করে সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা এবং দেশের অন্যান্য অঞ্চলে, এই শিল্পীরা সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে অমূল্য মুহূর্তগুলোকে ধরে রাখেন। নিচে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ১০ জন সেরা ওয়েডিং ফটোগ্রাফার/স্টুডিওর নাম দেওয়া হলো। প্রতিটি ফটোগ্রাফারের রয়েছে নিজস্ব ধারা ও আন্তর্জাতিক স্বীকৃতি।


সোহেল আহমেদ (ঢাকা):

ঢাকা ভিত্তিক এই ফটোগ্রাফার ওয়েডিং ফটোগ্রাফিতে তার আবেগপূর্ণ দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। তিনি Reels & Stories স্টুডিও পরিচালনা করেন। সোহেলের ক্লায়েন্টরা তার এনার্জি ও একাগ্রতার প্রশংসা করেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তিনি মাই ওয়েড এ "অত্যন্ত আবেগী ওয়েডিং ফটোগ্রাফার" হিসেবে পরিচিত।


নিপুণ হাজরার ‘জলছাপ ফটোগ্রাফি’ (ঢাকা):

একজন চিকিৎসক থেকে ফটোগ্রাফার হওয়া নিপুণ হাজরা মাত্র চার বছরে ১০০টিরও বেশি বিয়ে কভার করেছেন। তার স্টুডিওর নাম ‘জলছাপ ফটোগ্রাফি” । নিপুণ মূলত প্রচলিত বিয়ে কভার করেন। তার স্টাইল হলো পোর্ট্রেট-ভিত্তিক ও সৃজনশীল।


রাসেম বাপ্পির ‘রেমিনিসেন্স ফটোগ্রাফি’ (চট্টগ্রাম):

চট্টগ্রাম ভিত্তিক রাসেম ব্যাপী একজন পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার, যিনি রেমিনিসেন্স ফটোগ্রাফি এর সহ-প্রতিষ্ঠাতা। তিনি ডকুমেন্টারি ও ক্যান্ডিড স্টাইলে কাজ করেন এবং এখন পর্যন্ত ৩৫০টিরও বেশি বিয়ের অনুষ্ঠান কভার করেছেন।


সৌরভ দাস (চট্টগ্রাম):

চট্টগ্রাম ভিত্তিক সৌরভ দাস ফটোগ্রাফিকে নিজের আনন্দ ও শান্তির উৎস হিসেবে দেখেন। তার ফটো গ্যালারিতে দক্ষিণ এশিয়ার বিয়ের উজ্জ্বল ও আবেগময় মুহূর্ত ধরা পড়ে।


মনিন রায় (রংপুর):

রংপুরে কাজ করেন মনিন রায়, যিনি আবেগ, গল্প বলা ও শিল্পিত ছবির জন্য পরিচিত। তার স্টাইল আধুনিক প্রযুক্তি ও ক্লাসিক স্টোরিটেলিং-এর মিশ্রণ।


মো. রাহুল সরকার (রাজশাহী):

রাজশাহীর শীর্ষ ওয়েডিং ফটোগ্রাফারদের একজন রাহুল সরকার। তিনি স্থানীয়ভাবে সক্রিয় এবং প্রচলিত বাঙালি বিয়েকে সুন্দরভাবে ধারণ করার জন্য পরিচিত।


মাহফুজ রহমান (সিলেট):

সিলেটভিত্তিক মাহফুজ রহমান তার স্টুডিও মাহফুজ ফটোগ্রাফি পরিচালনা করেন। তিনি ক্যান্ডিড এবং আবেগময় মুহূর্ত ধারণে দক্ষ। মাহফুজ নিজেই বলেন: “আমি ওয়েডিং ফটোগ্রাফার এবং আমি আমার কাজ ভালোবাসি কারণ আমি মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধারণ করার সুযোগ পাই।”


পিক্সেল এক্স (খুলনা):

খুলনার শীর্ষ ওয়েডিং ফটোগ্রাফি স্টুডিও পিক্সেল এক্স। তারা নিজেদের “বাংলাদেশের সেরা ওয়েডিং ফটোগ্রাফি স্টুডিও” হিসেবে পরিচিত করে। তাদের একটি দল একসাথে বিয়ে কভার করে থাকে।


জাওয়াদ চৌধুরী (Snapshot):

জাওয়াদ চৌধুরী প্রতিষ্ঠাতা এবং প্রধান আলোকচিত্রী, যিনি আলোর নিপুণ ব্যবহার, ক্যামেরার সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ এবং অনন্যভাবে চিরন্তন মুহূর্ত ধারণ করার জন্য সুপরিচিত। ২০১০ সালে ক্যারিয়ার শুরু করার পর থেকে তিনি অবিরাম নিষ্ঠা, উদ্ভাবনী কৌশল এবং উন্নত পোস্ট-প্রসেসিং দক্ষতার মাধ্যমে অজ্ঞাতনামা থেকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তাঁর আলোকচিত্র শুধু ছবি নয়, বরং গল্প বলার মতো ভিজ্যুয়াল আর্ট যা আবেগ জাগায় এবং স্মরণীয় করে রাখে। নিজস্ব স্বাক্ষরধর্মী শৈলীতে সহজেই চেনা যায় এমন কাজের জন্য জাওয়াদ বৈশ্বিক প্রশংসা অর্জন করেছেন। সিডনি, দুবাই এবং যুক্তরাষ্ট্রে বিয়ের ছবি ধারণের মাধ্যমে তিনি আলোকচিত্রের জগতে এক বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।


আমিন আবু আহমেদ আশরাফ (দোলন)-(চিত্রগল্প):

‘দোলন’ নামেই বেশি পরিচিত আমিন আবু আহমেদ আশরাফ, তিনি চিত্রগল্প এর সহ-প্রতিষ্ঠাতা ও কোর ফটোগ্রাফার। তিনি ওয়েডিং, পোর্ট্রেট, লাইফস্টাইল ও কমার্শিয়াল প্রজেক্টে কাজ করেন। দোলন ক্লায়েন্টের চাহিদা বোঝার পাশাপাশি আধুনিক ট্রেন্ড এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কাজের পরিধি বাড়াচ্ছেন।

৯ই জুলাই, ২০২৬
সুর ছাড়া উৎসব অচল, ক্রিয়াকারকের মাধ্যমে আনুন সংগীতের ছোঁয়া

“ক্রিয়াকারক ঈদ ফেস্ট ২০২৫” ইভেন্টে জন সমাগমে যখন সুর বেজে উঠল, প্রতিটি মুহূর্ত হয়ে উঠল প্রাণবন্ত এটাই তো সত্যিকারের উৎসব! ক্রিয়াকারক এই পারফরম্যান্সের মাধ্যমে প্রমাণ করেছে, যে কোনো ইভেন্ট যেন জীবন্ত এবং স্মরণীয় হয়ে উঠতে পারে সঙ্গীতের আবির্ভাবেই।


আমাদের সঙ্গীত শিল্পীরা প্রতিষ্ঠিত এবং উদীয়মান!

বাংলাদেশে সঙ্গীত শিল্পীরা সীমাবদ্ধ পরিসর পেরিয়েও ক্রমবর্ধমান শক্তিতে এগোচ্ছেন।


কেন ক্রিয়াকারকে সঙ্গীতশিল্পী খুঁজবেন?


  1. সহজ বুকিং প্রক্রিয়া; আপনার ইভেন্টের জন্য প্রফেশনাল সঙ্গীতশিল্পী নির্বাচন ও বুক করা হয়ে ওঠে খুবই সহজ এবং দ্রুত।
  2. স্থির ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম; ভেরিফিকেশন ও প্রোফাইল যাচাই নিশ্চিত করে নিরাপদ ও নির্ভরশীল সেবা লাভ।
  3. সঙ্গীত শুভেন্দ্রদের ক্ষমতায়ন; উদারতা ও শ্রেষ্ঠত্বের মঞ্চ তৈরি করে প্রতিভাশালী শিল্পীদেরকে বড় পরিসরে পৌঁছাবার সুযোগ।
  4. আপনার ইভেন্টে যদি প্রফেশনাল সংগীত শিল্পীর উপস্থিতি চান, তাহলে ক্রিয়াকারক আপনার সবচেয়ে যোগ্য সঙ্গী। ইভেন্ট হোক পারিবারিক, কর্পোরেট বা উৎসব সঙ্গীতের মাধ্যমে অভিজ্ঞতা হয়ে উঠুক উজ্জ্বল, প্রাণবন্ত ও স্মরণীয়।
  5. শুধুমাত্র আজই ক্রিয়াকারক এ যান, প্রফেশনাল শিল্পী বুক করুন, এবং আপনার অনুষ্ঠানে সুরের যাদু আনুন।
৯ই জুলাই, ২০২৬